মিনাজুল ইসলাম, সুখানপুকুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় আসন্ন পবিত্র ঈদুল আজহার ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। তবে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কামার শিল্পীরা।
গতকাল বৃহস্পতিবার সরজমিনে গিয়ে উপজেলার সোনাতলা বাজার,গড়চৈতন্যপুর,সৈয়দ আহম্মদ কলেজ,কর্পূর বাজার,বালুয়াহাট,বোচারপুকুর,
উপজেলার কামারপাড়া ঘুরে দেখা যায়, বর্তমানে তেমন একটা বিক্রি নেই, তাই তাদের মুখে নেই কোন উচ্ছাস। তারপরও ঈদের কথা মাথায় রেখে নতুন আশায় বুকে বেঁধে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা।হাতুড়ি আর লোহার টুং-টাং শব্দে মুখরিত কামার পট্টিগুলো।ঈদের দিন ভোরবেলা পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। তবে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না।কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তারা।
কামারপাড়ার কয়েকজন কামারীর সাথে কথা বলে জানা যায়, পশু জবাই করার ছুরি ৫০০-১হাজার টাকা, পশুর চামড়া,ছাড়ানোর ছুরি ১৫০-২৫০টাকা,দা ৪০০-৮০০টাকা,বটি ৩০০-৬০০টাকা,চাপাতি ৫০০-৮০০টাকা বিক্রি হচ্ছে। কামারীরা আরও বলেন,সারা বছর কাজের তেমন চাপ থাকে না। এই মৌসুমে অতিরিক্ত শ্রমিক নিয়ে কাজ করতে হয়।তাছাড়া সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে।
গড়চৈতন্য এলাকার উজ্জ্বল,পার্থ,কলেজ স্টেশনের ভিক্ষু ও কর্পূর বাজারের কমল চন্দ্র কর্মকার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার তেমন একটা কাজ চাপ নেই। কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভও হয় না। ব্যবসা টিকিয়ে রাখতে কাজ চালিয়ে যাচ্ছি।
Leave a Reply