দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সাংবাদিকদের নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ও ফলাফল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জুন সোমবার সকাল সাড়ে ১১ টায় কৃষি অফিসের সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশাকায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেষ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান। কৃষি কর্মকর্তা তার আলোচনায় বলেন, দেশে চলমান আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা লাভবান হচ্ছে।
বিশেষ করে অ্যাপস এর মাধ্যমে রসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধিসহ সঠিক পরিমানে সার ও কিটনাষক ঔষধ প্রয়োগ করে উৎপাদন খরচ কমিয়ে অনেক সাশ্রয় অনুভব করছে। আপনারা সাংবাদিক। আপনারা লেখনীর মাধ্যমে কৃষকদের এ প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে পারেন।
কর্মশালায় আরো বক্তব্য পেষ করেন , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা। কর্মশালায় উপজেলার প্রায় ৩০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply