বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভ্যানিটি ব্যাগ চুরির সময় নারী আটক

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : সোমবার, জুন ১০, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
  • ৩২৮ Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় একজন নারীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

৯ জুন রবিবার আনুমানিক সকাল সাড়ে ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর কাছ থেকে সুকৌশলে ভ্যানিটি ব্যাগ চুরির সময় হাতে নাতে নারী চোরটিকে ধরে ফেলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড শ্যামল সরকার।

সিকিউরিটি গার্ড শ্যামল সরকার জানান, চিকিৎসা নিতে আসা রোগীরা যখন টিকিট নেয়ার লক্ষ্যে হাসপাতালে টিকিট কাউন্টারে এবং জরুরী বিভাগে সেবা নেয়ার ব্যস্ত সময়ে এই ধরণের ঘটনা গত শনিবার সহ বেশ কয়েকবার ঘটেছে। এ ধরণের ঘটনা যেন না ঘটে এ লক্ষ্যে সতর্ক অবস্থায় ছিলাম। হঠাৎ এক নারীকে টিকিট কাউন্টারে রোগীদের সাথে গা লাগিয়ে রোগীর শপিং ব্যাগে হাত দেয়ার চেষ্টা করতে দেখি। পরবর্তীতে চিকিৎসা সেবা নিতে আসা উক্ত রোগীকে (সুফিয়া বেগম) তার শপিং ব্যাগের সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করলে সে জানায় আমার শপিং ব্যাগে ছোট ভ্যানিটি ব্যাগ ছিল যার মধ্যে ১ জোড়া সোনার দুল ও তার ম্যামো এবং ৪০ টাকা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ছিল যা পাওয়া যাচ্ছে না। সিকিউরিটি গার্ড শ্যামল ও উক্ত রোগীসহ কয়েকজন ঐ নারী চোরটিকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস রুমে নিয়ে যায়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখির সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এই বিষয়ে বিরামপুর থানা পুলিশকে অবগত করলে বিরামপুর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত নারী জয়পুরহাট জেলার পুরানাপুল ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাসিন্দা। আটককৃত নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিরামপুর থানা পুলিশের এসআই কামরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com