পাঁচবিবিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ৮, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
  • ৩৬১ Time View

পাঁচবিবিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আগামী ৮ জুন থেকে ১৪ জুন ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের ফিরোজ উদ্দিন, এস.এম এরশাদ আলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা একরামুল ইসলাম (বালিঘাটা ও বাগজানা), মোস্তাফিজুর রহমান (কুসুম্বা ও ধরঞ্জী), জাহাননুর ইসলাম (আটাপুর ও মোহাম্মদপুর), মাহাবুবুর রহমান (আওলাই), বিলকিছ আরা বেগম (আয়মারসুলপুর) সহ উপজেলার বিভিন্ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সেবা সমূহ হচ্ছে ভূমি সেবা সপ্তাহের সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেজন্য অনলাইনে বিভিন্ন সেবা পাওয়ার উপায় হিসেবে নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে স্টলগুলো থেকে। ভূমি উন্নয়নকর প্রদান, খতিয়ান/পরচা প্রাপ্তি, জরিপ ম্যাপ প্রাপ্তি, নামজারি (খারিজ) ইত্যাদি ভূমি সেবা পেতে যেন কোন হয়রানি না হতে হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার জন্য আহবান জানান নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ নবাগত উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। স্মার্ট ভূমি সেবা পেতে ১৬১২২ নম্বরে কল করতে হবে অথবা land.gov.bd তে ভিজিট করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com