নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

মোনায়েম রাজু, নওগাঁ সদর প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুন ৭, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
  • ৩৩৮ Time View
নওগাঁর মান্দায় শুক্রবার বিকেলে বজ্রপাতে নিহত শামসুল ইসলাম। ছবি: সেতু, মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ভোলাম গ্রামে শুক্রবার বিকেলে বজ্রপাতে শামসুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শামসুল ইসলাম ভোলাম গ্রামের ফইনুদ্দীনের ছেলে।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আজ বেলা তিনটার দিকে বৃষ্টি শুরু হলে শামসুল ইসলাম বাড়ির পাশে রোদে দেওয়া ধান উঠাতে যান। এ সময় বজ্রপাতে তিনি  ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com