পার্বতীপুরে পুনরায় হাফিজুল ইসলাম প্রামাণিক চেয়ারম্যান নির্বাচিত

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
  • ১০৮৩ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দিনাজপুর পার্বতীপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে পার্বতীপুর উপজেলায় পুনরায় হাফিজুল ইসলাম প্রামাণিক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ফাতেমা বেগম পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. হাফিজুল ইসলাম প্রামাণিক আনারস প্রতীক নিয়ে ৭১ হাজার ১৬৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী আব্দুল গফুর দোয়াত-কলম প্রতীকে ৬ হাজার ২১৪ ভোট পেয়েছেন। এছাড়াও মোটরসাইকেল প্রতীক নিয়ে হজ্জাজুল ইসলাম ভোট পেয়েছেন ৪ হাজার ৪৩১ ও আতিকুর রহমান আতিক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৫৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আমিরুল মোমেনিন তালা প্রতীক নিয়ে ৫২ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুর রায়হান নেতা টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ১৩৬ ভোট।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা নাসরীন কলস প্রতীক নিয়ে ৫৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুকশানা বারী রুকু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৭০৫ ভোট।

বুধবার রাত সাড়ে ৯টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ফাতেমা বেগম বেসরকারিভাবে এই ঘোষনা দেন। তিনি জানান, এই উপজেলায় মোট ১০১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৫২। এর মধ্যে ভোট পড়েছে ৮৭ হাজার ৭৬৪। বাতিল হয়েছে ৪ হাজার ১৮৮ ভোট। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ২৮ দশমিক ৭৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com