ধুনট উপজেলায় সাবেক এমপির ছেলে চেয়ারম্যান নির্বাচিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, জুন ৫, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
  • ৩৮১ Time View
বগুড়ার ধুনট উপজেলা নির্বাচনে সাবেক সংসদ সদস্য আলহাজ্জ হাবিবুর রহমানের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি আনারস মার্কায় ৪০,০৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ঘোড়া মার্কায় পেয়েছেন ৩৪,৩৬২ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন মোটর সাইকেল মার্কায় ১৯৩৫৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন রিপন তালা মার্কায় ৪৩,৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী চপল মাহমুদ টিউবওয়েল মার্কায় ৩২,২৭৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা জাহান সেলাই মেশিন মার্কায় ৩১,৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী রেবেকা সুলতানা ফুটবল মার্কায় ২৩,৭০৩ পেয়েছেন ভোট।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। পৌরসভাসহ ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২,২৬,৩৭৫ (দুই লক্ষ ছাব্বিশ হাজার তিনশত পচাত্তর) জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,১২,০৬০ (এক লক্ষ বার হাজার ষাট) জন এবং নারী ভোটার সংখ্যা ১,১৪,৩১৫ (এক লক্ষ চৌদ্দ হাজার তিনশত পনের) জন। এ উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ৯০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার উপস্থিতি ৩৭% বেসরকারি ভাবে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com