শাজাহানপুরে ভোটার উপস্থিতি খুব কম!

গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, মে ২৯, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
  • ৪৪৩ Time View
ডোমনপুকুর মাদ্রাসা কেন্দ্রের দৃশ্য এটি। ছবি: গোলাম আজম

বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। সরকারি দলের বাইরে কোন প্রার্থী না থাকায় এবারের নির্বাচনে আগ্রহ নেই ভোটারদের।

সকাল ১০টা পর্যন্ত ভোটার উপস্থিতি হতাশাজনক। বেশ কয়েকটি কেন্দ্র ঘূরে ভোটগ্রহন কর্মকর্তাদেরকে অলস সময় পার করতে দেখা গেছে।

ডোমনপুকুর কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৫২৯৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৮৬টি।

প্রিজাইডিং অফিসার গোলাম মোর্শেদ এর দেওয়া তথ্য মতে, উত্তর পারতেখুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৪৫৩জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১১৫টি।

উপজেলার অন্যান্য কেন্দ্রের অবস্থাও একই রকম। তবে, বেলঅ বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার আশা করছেন প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com