নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করলেন উপজেলা চেয়ারম্যান!

সাতমাথা ডেস্ক:
    সময় : বুধবার, মে ২২, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
  • ৩৮৭ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর এহসানুল হাকিম সাধনকে দুধ দিয়ে গোসল করিয়েছেন প্রতিবেশীরা। বুধবার (২২ মে) দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তার সমর্থক ও এলাকাবাসী তাকে ২১ লিটার দুধ দিয়ে গোসল করায়।

নির্বাচনে এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

তবে আবুল কালাম আজাদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন।

এহসানুল হাকিম সাধনের সমর্থক মো: জাকির হোসেন বলেন, ‘বিজয়োল্লাসের বাড়তি আকর্ষণ হিসেবে চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করে বরণ করেছি।’

এহসানুল হাকিম বলেন, ‘আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি। দীর্ঘ ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিলেন। আমি বিজয়ী হওয়ার পর জনমনে যে সন্তোষ দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা এতদিন জেলখানায় ছিল। এখন মনে হচ্ছে, তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। এ জন্য তারা নিজ উদ্যোগে দুধ এনে আমাকে গোসল করায়ে বালিয়াকান্দি ঊপজেলা পরিষদ পবিত্র করেছে।’

তিনি আরো বলেন, ‘সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। জনগণ আমাকে অনেক ভালোবাসে, তারা তাদের ভালোবাসা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com