কাহালুতে সুরুজ চেয়ারম্যান, সুমন ও আছমা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এম এ কাদের, কাহালু (বগুড়া) সংবাদদাতা:
    সময় : মঙ্গলবার, মে ২১, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
  • ২৬৯ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (আনারস মার্কা) দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (মোটর সাইকেল মার্কা ) পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।

৯৬ হাজার ৪৫০ জন মহিলা,৯৫ হাজার ৯৫১ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৫ জনসহ উপজেলার মোট ভোটা সংখ্যা,১ লাখ ৯২ হাজার ৪০৬ জন।এর মধ্যে ৮০ হাজার ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে ৪১.৬১ শতাংশ।

৩৪ হাজার ১০৬ ভোট পেয়ে মালঞ্চা আজিজুল হক মেমরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুদ সুমন (টিউবওয়েল মার্কা) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক ভাইস চেয়ারমান আলহাজ্ব আব্দুর রশিদ লালু তালা-চাবি মার্কা পেয়েছেন ১৪ হাজার ৯৯৯৩ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়াম্যান পদে ৪৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে কাহালু উপজেলা যুব মহিলা লীগের সভাপতি, কাহালু পৌর সভার সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম (প্রজাপতি মার্কা) নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান মাহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার কলস মার্কা পেয়েছেন,২৬ হাজার ৭৩ ভোট।

ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মেরিনা আফরোজ ফলাফল ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com