রাইসির মৃত্যুতে যা বললেন এরদোগান

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, মে ২০, ২০২৪, ১:২৬ অপরাহ্ণ
  • ৫৬৪ Time View

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি জানিয়েছেন, রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন তিনি। খবর আল-জাজিরার

তিনি বলেন, তুর্কি হিসেবে আমরা এই কঠিন ও দুঃখজনক সময়ে আমাদের প্রতিবেশী ইরানের পাশে থাকব, যেমনটা আমরা আগেও অনেকবার করেছি।

এদিকে রাইসির মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে লেবানন ও সিরিয়া। রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। তার জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও মরহুমের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজও ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেছেন।

সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, যেহেতু আমরা আপনাকে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি, আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের তার অপরিসীম রহমত ও ক্ষমা দিয়ে ঢেকে দেন এবং তাদের শান্তি দান করেন। তার আত্মা শান্তিতে থাকুক। নিশ্চয়ই আমরা আল্লাহর, আমরা তারই দিকে ফিরে যাব।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ‘গভীর দুঃখ ও সমবেদনা’ জানিয়ে খামেনির কাছে একটি তারবার্তা পাঠিয়েছেন। আল-আসাদ রাইসির মৃত্যুকে ‘বড় ক্ষতি’ বলে অভিহিত করেছেন এবং সিরিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক সর্বদা সমৃদ্ধ রয়েছে তা নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com