ইরানের প্রেসিডেন্টকে খুঁজতে উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক ও রাশিয়া

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, মে ২০, ২০২৪, ২:১৪ পূর্বাহ্ণ
  • ৪২৭ Time View
ইরানি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসী ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। -ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এখনও সন্ধান মেলেনি এই দুই নেতার। তবে এরইমধ্যে তাদের খুঁজতে উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক ও রাশিয়া।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানকে খুঁজতে ড্রোন ও হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক।

অভিজ্ঞ ৪৭ উদ্ধারকর্মীসহ পাহাড়ী এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠিয়েছে রাশিয়া। সঙ্গে আছে ২৩ সদস্যের পর্বতারোহীর দল। আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই তারা উদ্ধার অভিযানে নামবেন বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তুরস্ক, রাশিয়া ছাড়াও আজারবাইজান, আরমেনিয়া ও ইরাকও বিধস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলেছে। রাইসির হেলিকপ্টারটি পাহাড়ি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় এবং বৈরি আবহাওয়ার কারণে নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com