উপজেলায় ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

সাতমাথা ডেস্ক:
    সময় : বুধবার, মে ৮, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
  • ৩৯৪ Time View

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ভোট শেষ হওয়ার বুধবার বিকেলে সাংবাদিকের সিইসি বলেন, ৩০-৪০ শতাংশের মধ্যে ভোট পড়েছে।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছু অনিয়ম সঙ্ঘাতের মতো ঘটনা ঘটেছে। দুটি কেন্দ্র বন্ধ করা হয়েছে। সিইসি জানান, ৩৪ টি ঘটনা ঘটেছে যাতে ৩৭ জন আহত হয়েছে। এর সবই হয়েছে কেন্দ্রে বাইরে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এই ধাপে ২২টি উপজেলায় ইভিএমে এবং ১১৭টিতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা বাড়ে।

এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপে ভোটগ্রহণ করা হলো রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে।

এই ধাপে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com