চিকিৎসা শেষে দেশে ফিরলেই শপথ
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বঙ্গভবনে আজ রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।
এদিকে, বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, রাস্ট্রপতি এবং তিন বাহিনী প্রধানের সাথে তাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। ছাত্রদের দেওয়া তালিকা অনুযায়ীই সরকার গঠিত হবে বলে রাস্ট্রপতি তাদেরকে আশ্বস্ত করেছেন।
এসময় ড. আসিফ নজরুল ছাত্রদের সাথে ছিলেন।
Leave a Reply