রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণপ্রক্রিয়া দেরি হতে পারে: রাশিয়ার রাষ্ট্রদূত

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
  • ২২৬ Time View

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।’

গত বছরের ডিসেম্বরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কি সেই ‘বাংলা বসন্ত’? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com