রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন তাদের ৫ম বর্ষপূর্তি ও ৪র্থ স্বেচ্ছাসেবী মিলন মেলা উদযাপন করেছে। এই উপলক্ষে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এরফান হোসেন লাল এবং সেক্রেটারি সিরাজুল ইসলাম রিমন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জাতীয় যুব ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি ও ৫২তম রক্তদাতা আবু সায়েম শাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলার সভাপতি ও দৈনিক সাতমাথা পত্রিকার প্রতিনিধি ও ৪৮তম রক্তদাতা ওসমান আলী, মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি তাজকির হোসাইন।
প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে র্যালিটি পার্বতীপুর পৌর অডিটোরিয়াম থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।
Leave a Reply