রক্তযোদ্ধা পার্বতীপুর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ
  • ৪৫৮ Time View

রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন তাদের ৫ম বর্ষপূর্তি ও ৪র্থ স্বেচ্ছাসেবী মিলন মেলা উদযাপন করেছে। এই উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এরফান হোসেন লাল এবং সেক্রেটারি সিরাজুল ইসলাম রিমন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জাতীয় যুব ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি ও ৫২তম রক্তদাতা আবু সায়েম শাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলার সভাপতি ও দৈনিক সাতমাথা পত্রিকার প্রতিনিধি ও ৪৮তম রক্তদাতা ওসমান আলী, মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি তাজকির হোসাইন।

প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে র‍্যালিটি পার্বতীপুর পৌর অডিটোরিয়াম থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com