উপদেষ্টাদের দায়িত্ব পূনর্বন্টণ : স্বরাস্ট্র মন্ত্রণালয় থেকে সাখাওয়াত আউট!

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
  • ৩৮৪ Time View

আজ শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। সেই সাথে আগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দায়িথ্ব পূনর্বন্টণ করা হয়েছে। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আর বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে আট উপদেষ্টার। সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন।

ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ১৭ জন সদস্য রয়েছেন। নতুন করে আজ এই ৪ জন শপথ নিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com