বঙ্গভবনে রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান!

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ
  • ২৫৬ Time View

রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারে মূল কাজ হবে বলে মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বঙ্গভবনের দরবার হলে আজ রাত আটটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক কথায় অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত দিন হতে পারে চাইলে তিনি বলেন, ‘বিব্রতকর, কঠিন প্রশ্ন করবেন না। আপনাদের মতো কাজ করতে করতে এই জায়গায় এসেছি।’

অন্তর্বর্তীকালীন সরকারে মূল উদ্দেশ্য কী হবে জানতে চাইলে তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে সরকারের মূল উদ্দেশ্য।

বঙ্গভবনের দরবার হলে সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, আ.ফ.ম খালিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত হয়েছেন। তাঁরা উপদেষ্টাদের নির্ধারিত আসনে বসেছেন।

আজ রাত ৯টায় প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা শপথ নেবেন।

বঙ্গভবনের দরবার হলে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়া মোজাহিদুল ইসলাম সেলিম, কাদের সিদ্দিকীও রয়েছেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে। তবে বিএনপিপন্থী পেশাজীবী অনেক নেতা উপস্থিত আছেন। আছেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com