৮ বছর আগে গুম হওয়া ব্যারিস্টার আরমান মুক্ত

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ
  • ৩৬৮ Time View

জামায়াতের শহীদ নেতা নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের মুক্তি পাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি।

তিনি ফেসবুক থেকে চেয়ারে বসা আরমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ আরমান এখন মুক্ত’।

এর আগে ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে ভারি অস্ত্র হাতে বাসায় হানা দিয়েছিল। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস-এর ১১ নং সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপর থেকে কথিত ‘আয়নাঘরে’ তাকে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com