নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী!

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
  • ২৪৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরার সময়সূচি কিছুটা এগোনো হয়েছে। বৃহস্পতিবার সকালের পরিবর্তে বুধবার রাতে সরকারপ্রধান দেশে ফিরছেন। তবে সফরের সব কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।

এ বিষয়ে বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।’

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে এবং কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিবসহ উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com