সোশ্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন অফ সৈয়দপুরের সম্মাননা স্মারক প্রদান

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুলাই ১২, ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ
  • ৪২৬ Time View

সংগঠনের বুদ্ধিবৃত্তিক মানবসম্পদ কার্যক্রম বিভাগের সম্মানিত সম্পাদক জনাব ডাঃ মোঃ সাজেদুল ইসলাম (সাজু) কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করায় তাকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অসাধারণ অর্জনে ফুলেল শুভেচছাতেও তিনি সিক্ত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার জনাব সেকেন্দার আলী আদনান,সংগঠনের উপদেষ্টা ও হেলথকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জনাব মুকুল হোসেন সরকার, সংগঠনের উপদেষ্টা ও শাপলা মেটালিক এর স্বত্বাধিকারী জনাব আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল,সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আরমান হক (সেতু) চৌধুরী, সংগঠনের সহকারী পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য সংগঠকবৃন্দ।

উল্লেখ্য ইনক্লুসিভ বাসযোগ্য ও আলোকিত সৈয়দপুর নগরী বিনির্মানে প্রতিষ্ঠালগ্ন থেকে জনাব ডাঃ মোঃ সাজেদুল ইসলাম সাজু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার এই কৃতিত্বে পুলকিত পুরো সোস পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com