সাফ যুব ফুটবলের শিরোপা জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
    সময় : বুধবার, আগস্ট ২৮, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
  • ৩৪৪ Time View

মিরাজুল ইসলামের জোড়া গোল এবং রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে নেপালকে ৪–১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রথমবারের মতো জিতেছে বাংলাদেশ।

কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সের গ্যালারি ছিল ভর্তি। ছোট মাঠে নেপালি সমর্থকদের সমর্থনে উজ্জীবিত হয়েই বাংলাদেশের বিপক্ষে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল স্বাগতিক নেপাল। শুরু থেকেই তাদের প্রাধান্য ছিল, গোলের সুযোগও তৈরি করছিল তারাই। কিন্তু বাংলাদেশের যুবাদের মাঠের পারফরম্যান্স আর কোচ মারুফুল হকের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি তারা।

সাফের বয়সভিত্তিক অন্য সব প্রতিযোগিতা জেতা হলেও অনূর্ধ্ব–২০–এর ট্রফিটাই অধরা ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত কুড়ির যুবারা সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com