“কিভাবে হবে উন্নয়ন, জানব মোরা সর্বজন” এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেল ৫ টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বাজেট সভা টি শুরু হয়। এ সময় পাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বাজেটের সার-সংক্ষেপ উপস্থিত জনগনের মাঝে পেশ করেন ইউপি সচিব মমিনুল ইসলাম।
উক্ত বাজেটে ৩৯ লক্ষ ৯৫ হাজার ৫২৪ টাকা রাজস্ব আয় , ২ কোটি ৭০ লক্ষ ২২ হাজার ২৪৩ টাকা উন্নয়ন আয় এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩৯ লক্ষ ৯৫ হাজার ৫২৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ ২২ হাজার ২৪৩ টাকা।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজেটর উপর বিশেষ বক্তব্য প্রদান করেন মো: নজরুল ইসলাম মাষ্টার, সভাপতি ৫নং পাতাড়ী ইউনিয়ন শাখা। এ সময় বাজেট অধিবেশনে আলহাজ্ব সানাউল্লাহ, সাবেক মেম্বার মো: ইয়াসিন আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, মিডিয়াকর্মী, বিশিষ্টজন, সুধীজনসহ সকল ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত খসড়া বাজেটিতে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা চূড়ান্ত বাজেট হিসেবে পাশ করা হয়।
Leave a Reply