সানিয়া মির্জার আবেগঘন পোষ্ট!

স্পোর্টস ডেস্ক:
    সময় : বুধবার, জুলাই ২৪, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
  • ৩০৫ Time View

হজের জন্য সৌদি আরব ভ্রমণের এক মাস পর অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি ভাঙলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। অনেকটা দেরি করে হলেও ভক্ত ও অনুগামীদের সঙ্গে বহু প্রতীক্ষিত আপডেট শেয়ার করেছেন তিনি।

সানিয়া মির্জা সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি দিয়ে তার জীবনের অন্তর্দৃষ্টিমূলক বিষয়কে তুলে ধরেছেন।

ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সি সানিয়ার একটি বিশাল সংখ্যক ফ্যান ফলোয়ার রয়েছে, যারা সবসময় মির্জার প্রতিদিনের কার্যকলাপ দেখতে আগ্রহী। কেননা সানিয়া ইদানিং বেশিরভাগ বিষয়ই সবার সঙ্গে শেয়ার করে থাকেন।

তারই ধারাবাহিকতায় সানিয়া মির্জা সম্প্রতি তার ছেলে এবং পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহুর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

বুধবার সানিয়ার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, সাবেক এই টেনিস তারকা একমাত্র ছেলে ইজহান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উপভোগ্য সময় কাটাচ্ছেন।

কয়েকটি ক্যামেরা ইমোজি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, ‘আনরোলিং দ্য বি-রোল’।  সানিয়া নিজের, ছেলে ইজহান মির্জা মালিক, বন্ধু এবং পরিচিতদের সঙ্গে ছবিসহ বেশ কয়েকটি এলোমেলো ও নান্দনিক ছবিও এতে আপলোড করেছেন।

ছবিগুলো থেকে এটা স্পষ্ট যে, সানিয়া মির্জা এবং তার ছেলে ইজহানের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন বিদ্যমান। কারণ অনেকগুলো ছবির মধ্যে ছেলে ইজহানের সঙ্গেই তিনি ঘনিষ্ঠভাবে ক্লিকবন্দি হয়েছেন।

এর মধ্যে পোস্টের শেষ ছবিটিই ছিল সম্ভবত সবচেয়ে হৃদয়গ্রাহী ছবি। যেখানে টেনিস তারকার ছেলে ইজহানকে ভারতীয় গায়ক এবং গীতিকার অনন্যা বিড়লার সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com