সাংবাদিক খলিলের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
    সময় : শনিবার, মে ১১, ২০২৪, ৫:১৫ পূর্বাহ্ণ
  • ৫৩৪ Time View
আজ সকালে সাংবাদিক খলিলুর রহমান আকন্দের জানাযা অনুষ্ঠিত হয়। ছবি: আতাউর রহমান

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক সাদুরিয়া ছাতিয়ানপাড়া গ্রামে সাংবাদিক খলিলুর রহমান আকন্দের দাফন সম্পন্ন হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

শিবগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইকরাম হোসেন , নান্দুরা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোফাজ্জল হোসেন, মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আমিনুর রহমান, মাওলানা মনসুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান সাজু, সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক মইনুল ইসলাম রকেট, সাংবাদিক খালিদ হাসান, মিঠু, শফিউল আলম ডিউ, মোহাম্মদ আলী, আব্দুল বাসেত, এস আই সুমন, সিরাজুল ইসলাম, মিনাজুল ইসলাম, হোপপীর হাট মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খলিলুর রহমান গতকাল  শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন দৈনিক সাতমাথা’র শিবগঞ্জ উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ক্ষেতলাল হোপপীর দাখিল মাদরাসার সুপার ছিলেন।

সাংবাদিক খলিলের ইন্তেকালে দৈনিক সাতমাথা’র সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সহকারি সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, নির্বাহী সম্পাদক অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, বার্তা সম্পাদক এফ শাহজাহান, জেনারেল ম্যানেজার মোস্তফা মোঘলসহ সাতমাথা পরিবারের সদস্যবৃন্দ গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com