ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে: মির্জা ফখরুল

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ
  • ২৭২ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব নিতে হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার সময় শহীদ সরণিতে নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি এ সময় গাড়িতে দাঁড়িয়ে কথা বলছিলেন। শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা তাঁকে স্বাগত জানায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ, তারপরও বলেছেন, হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আমরা ভ্রাতৃত্বের ও শান্তিময় বাংলাদেশ উদ্‌যাপন করব। এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয়, যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ।’

মির্জা ফখরুলের বক্তব্যের সময় সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুল সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com