বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগের দিনব্যাপী বাছাইকৃত দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
দেশের বৃহত্তর জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ। যারা বছরের পুরোটা সময় মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টে জীবনযাপন করে। জীবনযাত্রার অত্যধিক ব্যয়ের কারণে যাদের জীবিকা নির্বাহ করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। মেহনতি শ্রমিকদের জীবনে সুখ-শান্তি বলতে কোনো শব্দ নেই। বরং বেঁচে থাকার তাগিদে তারা প্রতিদিনই দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে। এই শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ ধরা দেয় না। প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমজীবী মানুষের মুক্তি অসম্ভব।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা ড. মোঃ কেরামত আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেন কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মগঠন এবং সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ গোলাম রব্বানী। এতে বক্তৃতা করেন শ্রমিক নেতা এডভোকেট আলমগীর হোসেন, আলোচনা করেন কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম।
পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এডভোকেট আতিকুর রহমান।
Leave a Reply