বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শহীদ হাফিজার রহমান অডিটরিয়ামে শিবগঞ্জ পৌর শাখার আমীর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া পশ্চিম জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার।
শিবগঞ্জ পৌর সেক্রেটারি রোকনুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পশ্চিম জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, সাবেক সংসদ সদস্য মাওঃ শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হালিম ।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর জামায়াতের সাবেক আমীর মাসুদ কাজী, বায়তুলমাল সম্পাদক হানজালা, সহ-বায়তুলমাল সম্পাদক পৌর কাউন্সিলর শাহাদত হোসেন, নায়েবে আমীর ইকরাম হোসেন বাবু, টিম সদস্য আবু রায়হান, নিজাম উদ্দীন, , শিবগঞ্জ উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি নুরনবী ইসলাম, সাবেক কাউন্সিলর হোসেন আলী কাবেজসহ চার শতাধিক নেতাকর্মী।
Leave a Reply