শাজাহানপুরে জামায়াত নেতা শহিদুল্লাহ’র জানাযা সম্পন্ন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুলাই ১৩, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
  • ৩৮০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার সদস্য (রুকন) মুহাম্মদ শহিদুল্লাহ শহিদ জটিল রোগে আক্রান্ত হয়ে  গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা নামাজ শনিবার বিকাল ৩ টায় নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে শত শত মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শাজাহানপুর উপজেলা শাখার সাবেক আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জোড়া নজমূল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোখলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াত নেতা প্রভাষক কাওছার আহমেদ, জামায়াত নেতা মাওলানা ফজলুর রহমান, বেলাল হোসেন, ফজলুল হুদা ফজু প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সুন্দর একটি বাগান একজন মালি যখন ফুলে ফলে সাজিয়ে ফেলে ঠিক সেই সময় বাগানের মালিকে মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। তাই বেগম সোহেনা মাহমুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ স্থান দান করুন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে মুহাম্মদ তানভীর আহমেদ রাফি।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার রুকন আড়িয়া রহিমাবাদ মধ্যে পাড়ার নিবাসী মুহাম্মদ শহিদুল্লাহ শহিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার আমীর অধ্যাপক নাজিম উদ্দিন, সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com