শাজাহানপুরে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, মে ১২, ২০২৪, ২:০৯ পূর্বাহ্ণ
  • ৪৪১ Time View

 

বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার গোহাইল ইউনিয়নের বড়পুকুরিয়া বাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক শহিদুল ইসলাম (সাইদুল) এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম ইমরান হোসেন, খরনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খরনা ইউনিয়নের সাবেক সদস্য বিপ্লব হোসেন বিপুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ (ঠান্ডা), উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা সবুজ কুমার চৌধুরী, গোহাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন কুমার মুক্তি, গোহাইল ইউপি সদস্য আব্দুল কুদ্দুস।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী এই উপজেলার নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com