যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ১ ফেব্রুয়ারি (শনিবার) বগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন। সকাল ১০.৩০টায় তিনি স্থাপনা দুটি পরিদর্শন করবেন।
এর আগে তিনি সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করবেন।
বেলা ১১টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবে অংশগ্রহন করেন। পরে ১১.৩০টায় তিনি যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন।
বগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কারের জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে।
Leave a Reply