প্রেস বিজ্ঞপ্তি : ৩০ আগস্ট তারিখ বিকাল ৩টায় লাইট হাউজ বগুড়ার উদ্যোগে নিজস্ব হল রুমে “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক।
লাইট হাউজ বগুড়ার সহ সভাপতি ও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া এর সাবেক পরিচালক ড. জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ ড. ইসমাইল হোসেন, বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আদনান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দীন সরদার, কৃষি বিপণন অফিসার মোরশেদ আল মাহমুদ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা মো: রাসেল, কাহালু উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শওকত হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন লাইট হাউজ নির্বাহী প্রধান জনাব হারুন-অর-রশীদ।
সভায় আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ জেন্ডার কমপ্লায়েন্স এ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, সফল চাষী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাদিক আল হায়াত, এ জেডএম মাহাদী হাসান, সালমা খাতুন, আলমগীর রশিদ, আব্দুল কাফি ।
সভায় প্রকল্পের ভলেন্টিয়ার ও উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ড. আব্দুল মজিদ প্রামাণিক কৃষকদের সহযোগিতার জন্য লাইট হাউজকে সাধুবাদ জানান। এ কার্যক্রমে সার্বক্ষনিক কৃষকদের ফলোআপ করার অনুরোধ জানান। গ্রামের নারী কৃষকদের কৃষিকাজের প্রতি দায়িত্ববোধ-এর জন্য নারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। পাশাপাশি নারীদের প্রতি সহিংসতার ব্যাপারে সকলকেই সজাগ ও সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান জানান।
Leave a Reply