যে শক্তির বলে দেশে ফিরতে চায় হাসিনা

Reporter Name
    সময় : সোমবার, জুলাই ১৩, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
  • ২৬৫ Time View

এফ শাহজাহান :

প্রাণভয়ে দেশ ছেড়ে পলাতক হাসিনার প্রাণভোমরা রয়েছে বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে। হাসিনা দেশে ফেরার সঙ্গে সঙ্গে কলমের এক খোঁচায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাসিনাকে সব মামলা থেকে রেহাই দিতে পারেন। তখন বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে পুনর্বাসনের সব দরজাই খুলে যাবে।
তাই গ্রেপ্তারি পরোয়ানা ও সম্ভাব্য প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও, তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা বলে দেশে ফিরতে চাচ্ছেন।
শেখ হাসিনাকে বাংলাদেশে এভাবে পুনর্বাসনের জন্যই বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলেও নিজেদের লোককে প্রেসিডেন্ট বানায়নি। আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত-পরীক্ষিত এবং ভারতের পছন্দমত রাষ্ট্রপতিকে সিংহাসনে বসিয়ে রেখেছে বিএনপি।
এই রাষ্ট্রপতির ক্ষমতার বলেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর হাসিনাকে দেশে ফেরানোর এই পরিকল্পনা হঠাৎ কোন সিদ্ধান্ত নয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর নীল নকশা অনুয়ায়ী কাজ করছে ভারত। নির্বাচনের মাধ্যমে সেই নীল নকশা বাস্তবায়নের দরজা খুলে গেছে। এখন হাসিনা ফেরানো শুধু ই সময়ের অপেক্ষা।
এর আগেও কয়েকবার তিনি দেশে ফেরার কথা বললেও ফিরেননি। তবে এবার সময় উল্লেখ করে ঘোষণা দেওয়ায় তার ফেরার বিষয়টা গুরুত্ব পাচ্ছে। অনেকেই হাসিনার এই দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক ধাপ্পাবাজি মনে করলেও বাস্তবে যে হাসিনা ফিরবেন, তারা তা আমলেই নিতে চাচ্ছেন না।
শক্তির বলে হাসিনা দেশে ফেরার সাহস দেখাচ্ছেন? সে বিষয়টি বিশ্লেষণ করতে হলে এই সময়ের বাংলাদেশের রাজনীতির তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে।
প্রথমত: ভারতের জোরে
শেখ হাসিনা মূলত ভারতের রোদ-বৃষ্টিতে বেড়ে ওঠা এবং ভারতের জলে-ভাতে বেঁচে থাকা ‘রঙ্গিলা পাপেট’। ভারতের স্বার্থ উদ্ভারই তার জীবনের ভিশন-মিশন।
ভারত যে কোন মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবে। আর সেই মোক্ষম সময়টা এখনই। বাংলাদেশে ভারতপন্থীরা এখন পাওয়ারফুল অবস্থায় আছেন। এই সময় ও সুযোগকে কাজে লাগিয়েই হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করতে চায় ভারত।
দ্বিতীয়ত : জুলাই বিপ্লবীদের ঐতিহাসিক ভুল
জুলাই বিপ্লবীদের সবচেয়ে বড় ভুল ছিল আওয়ামী লীগের তৈরি এবং ভারতের পাপেট রাষ্ট্রপতিকে সিংহাসনে বসিয়ে রাখা। জুলাই পরবর্তী অন্তর্বতীকালীন সরকারও ভারতের কুপরামর্শে আওয়ামী লীগের খাস লোক এবং ভারতের পাপেট রাষ্ট্রপতিকে সিংহাসনে বসিয়ে রেখেছে। জুলাই বিপ্লবীদের এবং অন্তর্বতীকালীন সরকারের সেই ভুলের সুযোগ নিয়ে ভারতের পাতা ফাঁদে পা দিয়ে বিএনপিও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মহা সমারোহে সিংহাসনে অভিসিক্ত করে রেখেছে। এভাবেই ভারত সুকৌশলে বিএনপিকে দিয়ে হাসিনার নিরাপদে ফেরার পথ তৈরি করে রেখেছে।
তৃতীয়ত : বিএনপির রাষ্ট্রপতির জোরে
বর্তমান সরকার বিএনপির হলেও রাষ্ট্রপতি আওয়ামী লীগের। আর এই রাষ্ট্রপতির হাতেই শেখ হাসিনার প্রাণভোমরা রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলেই রাষ্ট্রপতি এক নিমিষে এক আদেশে হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলা খারিজ করে দিতে পারেন।
সব মামলা থেকে হাসিনাকে রেহাই দেওয়ার একমাত্র এখতিয়ার রয়েছে রাষ্ট্রপতির। তিনি সেই ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে নিরাপদ করবেন এটাই স্বাভাবিক।
…………………………………….
এফ শাহজাহান
ক্রাইসিস অ্যানালাইসিস
১৩ জুলাই ২০২৬
…………………………………….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com