বিরামপুরে সেমাই কিনতে যাওয়ার পথে মহাসড়কে ঝরলো ২ জনের প্রাণ

Author দিনাজপুর প্রতিনিধি:
    সময় : সোমবার, জুন ১৭, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ
  • ৩৮৪ Time View

দিনাজপুরের বিরামপুরে ঈদের দিন সকালে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে অটোরিকশায় পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দু’জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ-বিরামপুর মহাসড়কের দিওড় বটতলী এলাকার মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) ও পৌর শহরের পূর্বজগন্নাথপুর (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে অটোচালক এনামুল হক (৪২)।

বিরামপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, আজ সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোরিকশায় বিরামপুরে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় এক পিকআপ ও অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে বীর মুক্তিযোদ্ধা আজাদ ও অটোচালক এনামুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা পারভীন বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। তাদের দুজনের মাথায় আঘাত লেগেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘সড়কে পিকআপে ধাক্কায় নিহত মুক্তিযোদ্ধাসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে। বিকেল সাড়ে পাঁচটায় নিজ গ্রামে তার দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com