বিরামপুরে পুলিশ বক্স ও বিট পুলিশিং অফিসের উদ্বোধন

 দিনাজপুর প্রতিনিধি:
    সময় : সোমবার, মে ২৭, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
  • ৩৭১ Time View

২৭ মে, দুপুর সাড়ে ১২টায় বিরামপুর থানাধীন ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে একটি পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্দিবোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুম (ক্রাইম এন্ড অফস) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মঞ্জুরুল ইসলাম (বিরামপুর সার্কেল), অফিসার ইনচার্জ শুভ্রত কুমার সরকার, বিরামপুর থানার সংশ্লিষ্ট বিট অফিসার, ৭ নং পলিপ্রায়গপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম জানান, জনগণকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। দিনাজপুর জেলার বিরামপুর থানার ৭নং পলিপ্রায়গপুর ইউনিয়নে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ নানাবিধ অপরাধ দমনে বিরামপুর থানার আওতাধীন এ বীট পুলিশিং বক্সটি নিরাপত্তার সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও মহাসড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই পুলিশ বক্স সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এছাড়াও তার বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহবান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com