বিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : বুধবার, আগস্ট ১৪, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
  • ৩৯২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর পৌরসভা শাখার উদ্যোগে ১৪ আগস্ট, বুধবার, সন্ধ্যা ৭ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভা আমীর সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, পৌরসভা কর্মপরিষদ সদস্য ডেন্টিস্ট রাকিবুল ইসলাম, আবু নাফিস, ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, মীর শহীদ হোসেন, প্রভাষক এনামুল হক ও মাওলানা এহসানুল হক ও তোতা মিয়া দেওয়ান প্রমূখ।

প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com