বসুন্ধরার মিডিয়া গ্রুপ পরিদর্শনে আমীরে জামায়াত

প্রেস বিজ্ঞপ্তি:
    সময় : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
  • ৭৫৪ Time View

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হামলার শিকার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি পরিদর্শন করতে যান।

এ সময় উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান।

তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের একটি প্রতিনিধিদল উপস্থতি ছিলেন। তিনি এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এ ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। সম্প্রতি গণ-আন্দোলনের পর একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণ-আন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের কাপুরুষোচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com