বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

খবর বিজ্ঞপ্তির
    সময় : বুধবার, এপ্রিল ৩, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
  • ৫১০ Time View

বগুড়া শহরের স্টেশন রোডের সপ্তপদী মার্কেটের পশ্চিমপাশে সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফল ও ভাসমান ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা।

বুধবার দুপুরে এক অনুষ্ঠানে তাদের হাতে নগদ সহায়তা তুলে দেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ বগুড়া শহর শাখার ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ বগুড়া শহর শাখা সভাপতি আলহাজ্ব মাহফুজুল হক,সেক্রেটারি মামুনুর রশিদ ব্যবসায়ী নেতা আব্দুল বাসেত, বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জুলফিকার আনাম তুষার, ব্যবসায়ী নেতা আব্দুল গাফফার তোতা প্রমূখ।

এর আগে সকাল দশটায় মালগ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। আর্থিক সাহায্য প্রদান করেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক। উপস্থিত ছিলেন শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম আরো উপস্থিত ছিলেন স্টেডিয়াম সাংগঠনিক থানার সেক্রেটারি হোসাইন মোহাম্মদ মানিক, মাওলানা মাসুদুর রহমান প্রমুখ। ক্ষতিগ্রস্ত ১০ জন ফলের দোকানদার সহ ২১জন কে সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com