স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এই দুই আসনে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
২১ ডিসেম্বর রোববার দুপুর দেড়টায় শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও এই আসনে বিএনপির ভোটব্যাংক অটুট রয়েছে বলে দাবি করছেন দলটির নেতারা।
মনোনয়ন উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বগুড়া-৭ আসনের মানুষ বেগম খালেদা জিয়াকে শুধু নেতা নয়, নিজেদের অভিভাবক মনে করেন। অতীতে যেভাবে তারা ভোট দিয়েছেন, এবার তার চেয়েও বেশি ভোট দিয়ে তারা ভালোবাসার জবাব দিতে প্রস্তুত।’
Leave a Reply