বগুড়া মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

Reporter Name
    সময় : শুক্রবার, জুন ৫, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টার : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বিগত পালিয়ে যাওয়া সরকার জনগণের সাথে জুলুম অত্যাচার করে ফ্যাসিজম কায়েম করেছিল ফলে তারা এখন জনগন কর্তৃক নিষিদ্ধ হয়েছে। বর্তমান সরকার যে ভাবে দেশ পরিচালনা করছে তাতে জনগন মনে করে সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। তিনি আরো বলেন জামায়াতে ইসলামী জনগনের আশা ভরসারস্থলে পরিনত হয়েছে। সকল দায়িত্বশীলদের প্রত্যেক গ্রামের ঘরে ঘরে গিয়ে কুরআনের দাওয়াত দিতে হবে। সমাজ উন্নয়নের কর্মী হয়ে জনগণের নিকট আরো বেশী পৌঁছাতে হবে।

তিনি শুক্রবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ সমাবেশে একথা বলেন। কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. মো: আব্দুস সামাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, ড. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, মাও: আব্দুল হালিম বেগ, এ্যাড: রিয়াজ উদ্দিন, ক্বারী আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, এ্যাড. আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, এ্যাড: শাহিন মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com