বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পূণ:স্থাপন

স্টাফরিপোর্টার:
    সময় : শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪, ২:৪২ অপরাহ্ণ
  • ৩৭২ Time View

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের উদ্বোধনকৃত বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পূণ:স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিফলক পূণ:স্থাপন করেন।

ফলক পূণ:স্থাপন শেষে দেশ, জাতি, শহীদ জিয়ার পরিবার ও বগুড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এসময় বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বগুড়া প্রেসক্লাবের নেতৃত্ব দখলকারী আওয়ামী দোসররা তারেক রহমানের ভিত্তিফলক ভেঙ্গে ফেলে তাঁর অবদান মুছে ফেলে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বগুড়া প্রেসক্লাবে সেই মুছে ফেলা ইতিহাস পূনরুজ্জীবিত করা হলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com