বগুড়ার সাতমাথায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার:
    সময় : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
  • ৪৭৪ Time View

জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে আজ ২৪ জানুয়ারী (শনিবার) বিকাল সাড়ে ৪টায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বগুড়ার সাতমাথায় লিফলেট বিতরণ করা হয়।

সাতমাথার মুক্তমঞ্চ থেকে শুরু করে কবি নজরুল ইসলাম রোড, স্টেশন রোড ও পার্ক রোডে পথচারী, হকার, দোকানী, রিক্সা চালকসহ সবার মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসেন, মতিউর রহমান পিটু, জিয়াউর রহমান,শামীম, হুমায়ুন কবির হিমু, পৃথিবী, নুর মোহাম্মদ জুবায়ের, লিটন প্রমূখ।

এ সময় তারা কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে অচিরেই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবী জানান। নেতৃবৃন্দ বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকারও আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com