বগুড়ার বহুল আলোচিত শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। হত্যাসহ একাধিক মামলার পতালক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক এবং আলোচিত যুবলীগ নেতা মতিন সরকারের ছোট ভাই।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে শহরের চক সূত্রাপুর কসাইপাড়ার বাসা থেকে তুফান সরকারকে গ্রেফতার করে। তুফান সরকারের বিরুদ্ধে আদালতে ইতিপূর্বে একাধিক হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিষ্ফোরক, মাদক ও দূর্নীতিসহ সর্বমোট ১৪টি মামলা রয়েছে।
এসব মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply