শুক্রবার বিকাল ৩টায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে মেহেদী হাসানের উপস্থাপনায় শিল্পী স্বকাল সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৬টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। কবিতা পাঠ করেন আখতার ইবনে জওহর।
বিচারক প্যানেলে ছিলেন শিল্পী রুহুল আমিন, ড. নুরে আলম সিদ্দিকী ও অধ্যাপক এমদাদুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রফিক রইচ, নজরুল গবেষক কবি এ কে আজাদ, কবি জিহাদ হোসেন, সাংস্কৃতিক সংগঠক আবুল কাসেম আমিন, ক্বারি এহতেশাম বিল্লাহ, মোখলেছুর রহমান মুকুল, কথাসাহিত্যিক হাসান রুহুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ, প্রমুখ।
Leave a Reply