বগুড়ায় শিক্ষার্থীদের ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ
  • ৩৩৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বগুড়ায় ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের উপশহর এলাকায় এই কর্মসূচী পালিত হয়।  শিক্ষার্থীরা এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা প্রদর্শন করতে দেখা যায়।

শিক্ষার্থীরা এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তারা কোনো বাধা দেননি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com