বগুড়ায় বাসের চাপায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার:
    সময় : রবিবার, মার্চ ৯, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
  • ২৯৬ Time View

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রবিবার দুপুর দুইটার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের কাটনারপাড়া এলাকার মো: শহিদুল ইসলাম সজল (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে হাইওয়ে পথে বগুড়া সদরের তিন মাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছলে একটি কালো মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়েন। তখনই পিছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক ) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com