বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপির ঈদ সহায়তা বিতরণ

Reporter Name
    সময় : মঙ্গলবার, মে ২৬, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
  • ১৪৫ Time View
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার দুপুরে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল প্রদত্ত নগদ অর্থ সহায়তা বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতের বগুড়া অঞ্চল পরিচালক মিসেস সাজেদা সামাদ। বগুড়া মহানগর ও জেলার অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের জনগোষ্ঠী পেয়েছে মানবিক সহায়তার ১০ লাখ টাকা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এমপির স্বামী আব্দুস সামাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সাব্বির শাহরিয়ার শুভ, মহিলা বিভাগের অঞ্চল টিম সদস্য হাফিজা স্বপ্না, মহানগর সেক্রেটারী মরিয়ম বেগম মুন্নী, সহকারী সেক্রেটারী তাজুন আকতার, লুৎফুন্নাহার লতা, কোহিনুর আকতার প্রমুখ।
এর আগে সংগঠনের পক্ষ থেকে জামায়াতের বগুড়া অঞ্চলের সহায়তা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com