বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব, পশ্চিম ও শহর শাখার যৌথ আযোজনে দায়ী মাস্টার ট্রেইনারদের নিয়ে মত বিনিময় শুক্রবার দুপুরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব জেলার মানব সম্পদ বিভাগ পরিচালক অধ্যাপক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ডক্টর সামিউল হক ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন পূর্ব জেলা আমির অধ্যাপক নাজিম উদ্দিন, পশ্চিম জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার এবং শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
অনুষ্ঠান পরিচালনা করেন পশ্চিম জেলার মানব সম্পদ বিভাগের পরিচালক মিজানুর রহমান।
Leave a Reply