বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার:
    সময় : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ৫৭০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করেছেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।

আজ সোমবার সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে রঙ বেরং এর বেলুন উড়িয়ে তিনি টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, প্রাইম ব্যাংক বগুড়া শাখার ইনচার্জ শাহ মো: আবু সালেহ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রিকেট কোচ মাহমুদ হাসান রিফাত, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবিসহ ক্রিকেটার, সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বনাম নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রতিদ্বন্দ্বীতা করছে।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবারের টুর্ণামেন্টে বগুড়া শহরের মোট ৮টি স্কুল দল অংশগ্রহন করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com